২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি চলছে

আমাদের পরিচিতি

আল-হিকমাহ্ ট্রাস্ট কর্তৃক পরিচালিত ইলম, আমল, আখলাক ও অত্যাধুনিক মানের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান — স্থাপিত ২০২৪, ত্রিশাল, ময়মনসিংহ।

আমাদের পরিচয়

ধর্ম ও কর্ম — উভয় শিক্ষায় শিক্ষিত একটি প্রজন্ম

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জের যুগে ধর্মহীন কর্মশিক্ষা ও কর্মহীন ধর্মশিক্ষা — দুটোই অপূর্ণ। এই উপলব্ধি থেকে ২০২৪ সালে আল-হিকমাহ্ ইনস্টিটিউটের যাত্রা শুরু। এখানে একটি শিশু একসাথে হাফেজে কুরআন হয়, আবার বাংলা, ইংরেজি, গণিত ও আরবিতেও দক্ষ হয়ে ওঠে।

আমাদের লক্ষ্য: ইলমে ওহীর জ্ঞানার্জনের পাশাপাশি আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিগত শিক্ষার্জনের মাধ্যমে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা।

  • সন্তানদের হিফজুল কুরআন
  • ধর্ম ও কর্ম — উভয় শিক্ষায় শিক্ষিত করা
  • দুনিয়া ও আখিরাতের সর্বোত্তম কল্যাণ
  • অভিজ্ঞ আলেম-ওলামার পরামর্শে পরিচালিত
আমাদের মূলমন্ত্র
“পড়, তোমার প্রভুর নামে।”
“হে প্রভু! আমার জ্ঞান বাড়িয়ে দাও।”
দশম শ্রেণি পর্যন্ত বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে সরকারি নিবন্ধনের সকল কার্যক্রম সম্পন্ন

إِذَا مَاتَ الْإِنْسَانُ انْقَطَعَ عَنْهُ عَمَلُهُ إِلَّا مِنْ ثَلَاثَةٍ

“মানুষ মারা গেলে তার সব আমল বন্ধ হয়ে যায়, তিনটি ছাড়া — সদকায়ে জারিয়া, উপকারী ইলম, এবং নেক সন্তান, যে তার জন্য দোয়া করে।”

— সহিহ মুসলিম: ১৬৩১ · আপনার সন্তান, আপনার শ্রেষ্ঠ সদকায়ে জারিয়া
বাণী

যাঁদের হাত ধরে আমাদের পথচলা

জনাব আ.ন.ম আব্দুল্লাহিল বাকী চেয়ারম্যান

আল-হিকমাহ্ ট্রাস্টের স্বপ্ন ছিল এমন একটি প্রতিষ্ঠান, যেখানে ইলমে ওহী আর যুগোপযোগী জ্ঞান হাত ধরাধরি করে চলবে। আলহামদুলিল্লাহ, অল্প সময়েই আল-হিকমাহ্ ইনস্টিটিউট সেই পথে দৃঢ়ভাবে এগিয়ে চলেছে।

অভিভাবকদের আস্থা, শিক্ষকমণ্ডলীর নিষ্ঠা আর শিক্ষার্থীদের পরিশ্রম — এই তিনের সমন্বয়েই আমাদের পথচলা। আমরা চাই, আমাদের প্রতিটি শিক্ষার্থী কুরআনের ধারক-বাহক হয়ে আদর্শ মানুষ হিসেবে দেশ ও উম্মাহর খেদমতে নিজেকে নিয়োজিত করুক। আল্লাহ তাআলা আমাদের এই প্রচেষ্টা কবুল করুন।

মাওলানা মোঃ আমিরুল ইসলাম নির্বাহী পরিচালক

২০২৪ সালে আমরা একটি স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিলাম — এমন একটি প্রতিষ্ঠান গড়ব, যেখানে একটি শিশু একসাথে হাফেজে কুরআন হবে, আবার বাংলা, ইংরেজি, গণিত ও আরবিতেও দক্ষ হবে; যার চরিত্রে থাকবে আদব, আখলাক আর তাকওয়া। ধর্মহীন শিক্ষা যেমন অপূর্ণ, দুনিয়া থেকে বিচ্ছিন্ন শিক্ষাও তেমনি অপূর্ণ — এই বিশ্বাস থেকেই আল-হিকমাহ্‌র জন্ম।

একটি শিশুকে গড়ে তুলতে মাদরাসা আর পরিবারকে হাতে হাত রেখে চলতে হয়। মাদরাসায় যে আদব আর আমল সে শেখে, ঘরেও যেন তার চর্চা হয়; সন্তানের হাতে মোবাইল নয়, কুরআন থাকুক। আপনাদের যেকোনো পরামর্শ ও মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান — আমাদের দরজা আপনাদের জন্য সবসময় খোলা।

মুফতী ফরীদুর রহমান অধ্যক্ষ

প্রিয় অভিভাবক, আপনার সন্তানই আপনার শ্রেষ্ঠ সদকায়ে জারিয়া। এই আমানতের হক আদায়ে আমরা প্রতিটি শিশুর প্রতি নিবিড় দৃষ্টি রাখি — প্রতিদিন প্রত্যেকের সবকের তথ্য বই নিজে দেখি, সপ্তাহে সবিনা ও তরবিয়তী মজলিস, আর মাস শেষে A/B/C মানসহ প্রতিবেদন।

কেউ পিছিয়ে পড়লে বিশেষ সাপোর্ট ক্লাসের ব্যবস্থা করি, যেন কোনো শিশু পেছনে পড়ে না থাকে। আর আমাদের নিজস্ব অ্যাপের মাধ্যমে ঘরে বসেই আপনি সন্তানের প্রতিদিনের হাজিরা, সবক ও ফলাফলের খবর পাবেন, ইনশাআল্লাহ।

পরিচালক ও শেয়ার সদস্যবৃন্দ

শিক্ষকমণ্ডলী

দক্ষ, প্রশিক্ষিত ও নিবেদিতপ্রাণ শিক্ষক

ভোরের আজানের আগে থেকে রাত পর্যন্ত — সন্তানের মতো যত্নে আমাদের শিশুদের গড়ে তুলছেন।

মোঃ সারোয়ার হোসেনকো-অর্ডিনেটর ও শিক্ষক
মোঃ আব্দুল্লাহশিক্ষক
হাফেজ শরিফুল ইসলামশিক্ষক
হাফেজ মোকাররম হোসাইনশিক্ষক
হাফেজ আবু কাওসারশিক্ষক
এ. বি আসরার আহমেদ খানশিক্ষক
আবুল কাসেমশিক্ষক
রেজাউল করিমশিক্ষক ও হোস্টেল ইনচার্জ
ফয়জুননাহারশিক্ষিকা
সুলতানা রাজিয়াশিক্ষিকা
আগামীর পথে

“আর বলো, হে আমার রব! আমার জ্ঞান বৃদ্ধি করে দাও।”

সূরা ত্বা-হা: ১১৪

কিতাব বিভাগ — মাদানী নেসাব

হিফজের পর এখানেই ইলমে দ্বীনের উচ্চতর পাঠ — কিতাব বিভাগে মাদানী নেসাব চালুর উদ্যোগ।

বালিকা শাখার আলাদা ব্যবস্থাপনা

তৃতীয় শ্রেণি ও হিফজ বালিকা শাখার জন্য আলাদা ব্যবস্থাপনায় জোরালো পদক্ষেপ।