২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি চলছে

বিভাগ ও পাঠ্যক্রম

প্রতিটি শিক্ষার্থী একটি জেনারেল শ্রেণিতে এবং একই সাথে একটি কুরআন বিভাগে পড়ে — দুই দিকেই সমান যত্নে, আলাদা রোল ও আলাদা পরীক্ষায়।

কুরআন বিভাগ

চারটি ধাপে কুরআনের পথে

নূরানী

শুদ্ধ উচ্চারণে কায়দা ও আমপারা — কুরআন পড়ার মজবুত ভিত্তি

নাযেরায়ে কুরআন

দেখে দেখে তাজবীদসহ সহিহ ও সাবলীল তিলাওয়াত

হিফজুল কুরআন

৩ বছরে সম্পূর্ণ কুরআন মুখস্থের লক্ষ্য — সবক, সাত সবক ও আমুখতা

তাসমী (শুনানী)

হিফজ শেষে পূর্ণ কুরআন শোনানো ও পাকা করা

৩ বছরে সম্পূর্ণ হিফজ তাজবীদভিত্তিক বিশুদ্ধ উচ্চারণ
হিফজ বিভাগের বিশেষ কার্যক্রম

দক্ষ হাফেজ শিক্ষকের সরাসরি তত্ত্বাবধানে

  • ১
    সাপ্তাহিক সবিনা — পুরো সপ্তাহের পড়া শোনানো
  • ২
    মাসিক হিফজ প্রতিযোগিতা ও পুরস্কার; হুসনে সওত (সুন্দর কণ্ঠ) প্রতিযোগিতা
  • ৩
    এশার পর কিয়ামুল লাইলে সাত-সবক ও আমুখতা তিলাওয়াত
  • ৪
    আন্তর্জাতিক মানের হাফেজ দ্বারা হদর প্রশিক্ষণ; জাতীয় হিফজ প্রতিযোগিতায় অংশগ্রহণ
  • ৫
    অধ্যক্ষের দৈনিক সবক-বই পর্যবেক্ষণ; প্রয়োজনে বিশেষ সাপোর্ট ক্লাস
জেনারেল বিভাগ

প্লে থেকে ৫ম শ্রেণি — শ্রেণি ধরে বিষয়

মাদ্রাসা শিক্ষা বোর্ডের সিলেবাস · বাংলা ও ইংরেজি মাধ্যম · বালক ও বালিকার পৃথক ক্লাস

শ্রেণি বিষয়সমূহ
প্লে ও নার্সারিবাংলা, ইংরেজি, গণিত, আরবি, সাধারণ জ্ঞান, আর্ট অ্যান্ড কালচার
১ম ও ২য় শ্রেণিবাংলা, ইংরেজি, গণিত, আরবি, ইসলামিয়াত, সাধারণ জ্ঞান ও কম্পিউটার
৩য় ও ৪র্থ শ্রেণিবাংলা, ইংরেজি, গণিত, আরবি, ইসলামিয়াত, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, বিজ্ঞান
৫ম শ্রেণিবাংলা, ইংরেজি, গণিত, আরবি (১ম ও ২য় পত্র), বাংলাদেশ ও বিশ্বপরিচয়, বিজ্ঞান

মাইকিং ঘোষণা অনুযায়ী ভর্তি চলছে দাখিল ষষ্ঠ শ্রেণি পর্যন্ত — বিস্তারিত জানতে অফিসে যোগাযোগ করুন।

পাঠ্যক্রম ও পাঠ্যবই

  • মাদ্রাসা শিক্ষা বোর্ডের সিলেবাস ও জাতীয় শিক্ষাক্রমের বই
  • প্রাক-প্রাথমিকে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের শিশুতোষ বই
  • প্রতিটি শ্রেণির প্রতিটি বিষয়ের গোছানো সাজেশন বুকলেট
  • সব বই, সিলেবাস ও সাজেশন অভিভাবকের অ্যাপে

পরীক্ষা ও মূল্যায়ন

  • মাসিক পরীক্ষা, অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষা
  • বার্ষিকের আগে মডেল টেস্ট; বাসায় মডেল টেস্টের প্রশ্ন ও নির্দেশনা
  • কুরআন বিভাগে আলাদা কেরাত ও তাজভীদ পরীক্ষা
  • মার্কশিট, মেধাক্রম ও প্রগতি রিপোর্ট — অ্যাপেই

কিতাব বিভাগ (আগামী)

হিফজের পর এখানেই ইলমে দ্বীনের উচ্চতর পাঠের জন্য মাদানী নেসাব চালুর উদ্যোগ।

বালিকা শাখা

তৃতীয় শ্রেণি ও হিফজ বালিকা শাখার আলাদা ব্যবস্থাপনা।